ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঈদের আগে অবিশ্বাস্য ভাবে কমলো সোনার দাম
ঈদের আগে বাংলাদেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমছে। এতে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে এখন ৯৭ হাজার ১৬১ টাকা। নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত সোমবার এক তাদের এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, "স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম কমেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনা-রুপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়। তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা।"
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯৭ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়াবে ৬৬ হাজার ২৫২ টাকা।
আজ সোমবার পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট ৯৯ হাজার ১৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৬৭ হাজার ৫৯৩ টাকায়। কাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৯২৪, ১৮ ক্যারেটে ১ হাজার ৬৩৩ এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমছে ১ হাজার ৩৪১ টাকা।
সর্বশেষ গত ২ এপ্রিল সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)