ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শুধু করোনা টিকাতেই হবে না হজ্ব যাত্রীদের নিতে হবে আরও একটি টিকা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত ‘হজ যাত্রীগণকে কলেরা টিকাদান গ্রহণ’ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকার রাজকীয় সৌদি দূতাবাস থেকে গত ১৪ জুন হিজরি ১৪৪৩ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের কলেরা টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সে মোতাবেক হজযাত্রীদের অন্যান্য টিকা গ্রহণকালে কলেরা টিকা অবশ্যই গ্রহণ করতে হবে। সম্মানিত হজযাত্রী, অপরেটিং সকল হজ এজেন্সি এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলকে বিষয়টি নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বছরের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকাদান কার্যক্রম গত ২৭ মে থেকে শুরু হয়েছে। হজযাত্রীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে কলেরাসহ অন্যান্য প্রয়োজনীয় টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের সনদ, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট, পিসিআর পরীক্ষার সার্টিফিকেট ইত্যাদি প্রদর্শনের সুবিধার্থে সর্বদাই সঙ্গে রাখতে হবে। যেকোনো প্রয়োজনে হজ অফিস আশকোনা, সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয় এবং সংশ্লিষ্ট হজ এজেন্সি এবং 09602666707 নম্বরে কল করতেও নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)