ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা সিটি নির্বাচন ; ২৬,০৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন সাক্কু
আজ বুধবার (১৫ই জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায় ৫৩টি কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬,০৬০ ভোট আর নৌকার আরফানুল হক রিফাত পেয়েছেন ২৫,৩০০ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র আরেক প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে এই ৫৩ কেন্দ্রে ১৩,৩৩৬ ভোট পেয়েছেন।
এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে প্রায় সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল মোটামুটি। কিন্তু হঠাৎ বৃষ্টি আসায় ভোট দিতে অপেক্ষমান ভোটাররা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন। স্কুলের সেডগুলোতেও তারা আশ্রয় নেন।
এবারই প্রথম সারা দেশে সকল ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে সকল কেন্দ্রে বসানো হয় সিসি ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে সকলস্থানে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন।
নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। বাকি কেন্দ্রগুলোয় এখনো চলছে ভোট গণনার কাজ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)