ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেসি গোল করছেন, করাচ্ছেন, নেইমার এমবাপেদের ছাপিয়ে

২০২১ আগস্ট ২০ ০৯:৪৩:৩৫

মেসি গোল করছেন, করাচ্ছেন, নেইমার এমবাপেদের ছাপিয়ে

বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকে আর থিয়েরি অঁরিরা বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মেসি তার অনুশীলনে কতটা সিরিয়াস। সেই সিরিয়াসনেসের একটা নমুনাই দেখা যাচ্ছে পিএসজির অনুশীলনের ভিডিওতে।

ফরাসি ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম অনুশীলনে আর সবার চেয়ে ঘণ্টাদুয়েক আগেই চলে এসেছিলেন অনুশীলনে, জানিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যম। দীর্ঘ এক মাসের বিরতির পর নিজেকে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে ফেরানোর জন্যেই এই মরিয়া চেষ্টা, সেটা বলাই বাহুল্য।

এবার পিএসজির প্রকাশ করা ভিডিওতে দেখা গেল তার আরও একটা ঝলক। সেই ভিডিওতে দেখা গেল ছোট একটা মাঠে অনুশীলন হচ্ছে পিএসজির। আর সেখানে আধিপত্য চলছে মেসির। গোল করছেন, করাচ্ছেন, নেইমার এমবাপেদের ছাপিয়ে কেড়ে নিচ্ছেন আলো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত