ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
আমার নাম নিয়ে আমি কাউকে খেলা করতে দেব না
মেসি-রোনালদো-নেইমার বিশ্বসেরা আক্রমণভাগ বানাতে চাইছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এদিকে স্প্যানিশ গণমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে ফেরাতে চাইছে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সব গুঞ্জনের জট খুলেছেন রোনালদো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লিখেছেন রোনালদো: “আমাকে যারা চেনেন, সবাই জানেন নিজের কাজে আমি কতটা মনোযোগী। ক্যারিয়ারের শুরু থেকেই আমার পথচলার মূলমন্ত্র, ‘কথা কম, কাজ বেশি।’ তবে সম্প্রতি যা কিছু বলা ও লেখা হয়েছে, সেসবের প্রেক্ষিতেই নিজের অবস্থান জানাতে হচ্ছে আমাকে।”
“আমার ভবিষ্যতের প্রসঙ্গ সংবাদমাধ্যমে যে চটুলভাবে উঠে এসেছে, তা ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে আমার জন্য যতটা অসম্মানের, তার চেয়ে বেশি অসম্মানজনক এই গুঞ্জনে জুড়ে দেওয়া ক্লাবগুলোর প্রতি, পাশাপাশি তাদের খেলোয়াড় ও স্টাফদের প্রতিও।”
“রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়ে গেছে। এটা স্থায়ী হয়ে গেছে শব্দ ও সংখ্যায়, ট্রফি ও শিরোফায়, রেকর্ড ও শিরোণামে। এটা আছে বের্নাবেউ স্টেডিয়ামের জাদুঘরে এবং ক্লাবের প্রতিটি সমর্থকের স্মৃতিতেও। আর আমার অর্জনের বাইরেও, ওই ৯ বছরে ক্লাবের আবেগের সঙ্গে আমার সম্পর্ক ছিল গভীর অনুরাগ ও শ্রদ্ধার, যা আমার এখনও আছে এবং সবসময়ই যা লালন করব। আমি জানি যে, রিয়াল মাদ্রিদের সত্যিকারের সমর্থকরা আমাকে হৃদয়ে ধারণ করেই যাবেন এবং আমার হৃদয়েও তারা থাকবেন।”
“স্পেনের এই সাম্প্রতিক অধ্যায়ের পাশাপাশি বিভিন্ন লিগের আরও বেশ কিছু ক্লাবের সঙ্গে আমাকে জড়িয়ে ক্রমাগত খবর ও গল্প প্রকাশিত হয়েছে, কিন্তু আসল সত্যটি কেউ খুঁজে বের করার চেষ্টা নিয়েও কারও মাথাব্যথা ছিল না।”
“এখন নীরবতা ভাঙছি এই কারণে যে, আমার নাম নিয়ে আমি কাউকে খেলা করতে দেব না। আমার ক্যারিয়ার ও কাজ নিয়ে আমি মনোযোগী, যে চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে হবে, সেসবের জন্য নিবেদিত ও প্রস্তুত। বাকি সবকিছু? বাকি সবকিছু স্রেফ কথা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল