ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যেখানে হচ্ছে রোনালদোর নতুন ঠিকানা
২০০৯ থেকে ২০১৮, নয়টি বছর সান্তিয়াগো বার্নাব্যু কাপিয়ে সিআরসেভেন পাড়ি জমান জুভেন্টাসে। ইংল্যান্ড থেকে স্পেন, তারপর ইতালি। এবার রোনালদোর ঘরে ফেরার পালা। আর সেটা হতে পারে স্পেন, অথবা ইংল্যান্ড। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ জোরালোভাবেই এগিয়েছিল রোনালদোকে পেতে।
কিন্তু কোচ কার্লো আনচেলত্তি বেকে যাওয়ায়, সে সম্ভাবনা কমে গেছে। নতুন খবর রোনালদোর নতুন ঠিকানা হতে পারে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে। যে দলটি আবার রোনালদোর সাবেক ক্লাব ম্যানইউর প্রবল নগর প্রতিদ্বন্দ্বী। জুভেন্টাসে এখন খুব একটা ভালো নেই রোনালদো। ক্লাবটিতে চলছে আর্থিক টানাপোড়েন। কোচের সাথেও সম্পর্কটা ভালো যাচ্ছে না তার। সব মিলিয়ে ইতালি ছাড়তে রোনালদোও এক পায়ে দাঁড়িয়ে।
গত রোববার জানা গিয়েছিল সাবেক ক্লাব রিয়ালে ফিরছেন রোনালদো। কিন্তু রিয়ালের বর্তমান কোচ আনচেলত্তির একটি টুইট পানি ঢেলে দেয় তাতে। যেখানে আনচেলত্তি বলেন, ‘তাকে (রোনালদো) নতুন করে চুক্তির কোনো সম্ভাবনা দেখছি না। আমরা সামনের দিকে তাকাতে চাই।’
সেই খবরের ২৪ ঘণ্টা পর ইতালির খেলাধুলাভিত্তিক দৈনিক কোরিরে দেল্লো স্পোর্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি দলবদলের মৌসুমেই নাকি জুভেন্টাস ছেড়ে ইংল্যান্ডের ক্লাব ম্যানসিটিতে নাম লেখাবেন রোনালদো।
প্রতিবেদন অনুযায়ী রোনালদোর ট্রান্সফার ফি আহামরি নয়। মাত্র ২৫ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৯২ কোটি টাকা। বর্তমানে জুভেন্টাসে প্রতি মৌসুমে ২৫.৫ মিলিয়ন পাউন্ড আয় করেন রোনালদো। তবে তার এই চুক্তির বাকি রয়েছে আর মাত্র ১০ মাস। তুরিনের ক্লাবটির সাথে রোনালদোর চুক্তি নবায়নের কোনো আভাস এখনো মেলেনি। রোনালদোর দিকে তাকিয়ে তাই ইউরোপের বড় বড় ক্লাবগুলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল