ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মেসিকে ছাড়াই যেভাবে আজকের ম্যাচ শেষ করলো বার্সা
লা লিগায় নিজেদের শুরুর ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ন্যু ক্যাম্পে বহুদিন পর দর্শকরা সুযোগ পেয়েছিলেন মাঠে আসার। সময়ের হিসেবে প্রায় সাড়ে সতের মাস পর। তবে ফিরেও যেন শূন্যতা পেয়ে বসেছিল তাদের। অধিনায়ক মেসিই যে নেই! সেই শূন্যতা ঢাকতেই যেন, অনেকে পরে এসেছিলেন মেসির শার্ট। ম্যাচের বয়স যখন দশ মিনিট, তখন মেসি মেসি মেসি রবে মুখর হলো বার্সার মাঠ।
তবে মাঠের পারফর্ম্যান্সে মনেই হয়নি এই দলে মেসি খেলছেন না আর। প্রতিপক্ষ গোলমুখে ৮টি শট নিতে পেরেছে বার্সেলোনা, মোট শট ছিল ১৩টি। যেখানে ১১টি শট করে মাত্র ৩টিই লক্ষ্যে রাখতে পেরেছিল সোসিয়েদাদ।
শুরু থেকে আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরা বার্সা প্রথম গোলটা পায় ১৯ মিনিটে। মেমফিস ডিপাইয়ের দারুণ এক ফ্রি কিকে জেরার্ড পিকে দলকে এগিয়ে দেন। আগের দিনই তার বিশাল বেতন কমানোর কথা এসেছিল সংবাদ মাধ্যমে, এরপরই এই গোল; গ্যালারিতে তাই ছিল পিকে পিকে পিকে রব। এই গোলটা অবশ্য এক মাইলফলকও ছুঁইয়ে দিয়েছে স্প্যানিশ ডিফেন্ডারকে। বার্সার জার্সিতে এটি তার ৫০তম গোল। ডিফেন্ডার হিসেবে দলটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন আছেন কোচ রোনাল্ড কোম্যান থেকে ৩৮ গোল পেছনে।
বিরতির ঠিক আগে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রসে মাথা ছুঁইয়ে বার্সাকে দুই গোলে এগিয়ে দেন মার্টিন ব্র্যাথওয়েট। বিরতির পরও সেই ব্র্যাথওয়েটের গোল। জর্দি আলবার ক্রস ঠেকালেও ডেনিশ এই ফরোয়ার্ডের চেষ্টা ঠেকাতে পারেনি সোসিয়েদাদ। তাতে ইতিহাসের পাতায় উঠে যান তিনিও, স্প্যানিশ লিগের ইতিহাসে কোনো ডেনিশ ফরোয়ার্ডই যে এর আগে জোড়া গোল করে দেখাতে পারেননি!
এতক্ষণ পর্যন্ত বার্সা সহজ জয় দেখলেও ৮২ আর ৮৫ মিনিটে দুই গোল হজম করে কিছুটা শঙ্কাতেই পড়ে যায়। তবে সার্জি রবার্তোর শেষ মুহূর্তের গোলে ৪-২ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এদিকে শিরোপাধারী অ্যাটলেটিকো মাদ্রিদও শুরুটা করেছে দুর্দান্ত। আনহেল কোরেয়ার জোড়া গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে ২-১ গোলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল