ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
এমবাপে গুঞ্জন নিয়ে মুখ খুললেন পিএসজি কোচ
এবারে তাদের সঙ্গে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি যুক্ত হওয়ায় পিএসজির আক্রমণভাগ হয়ে উঠেছে আরও বিধ্বংসী। এদিকে পিএসজি ছেড়ে বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন ফের ডালপালা মেলেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, তাকে পেতে ১২ কোটি ইউরো খরচ করতে তৈরি রয়েছে স্পেনের সফলতম ক্লাবটি। তবে কদিন আগে পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি জানান, লিওনেল মেসি তাদের দলে যোগ দেওয়ার পর এমবাপের না থাকার কোনো ‘অজুহাত’ থাকতে পারে না। এবারে ফরাসি ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বললেন, এমবাপের নতুন ঠিকানায় পাড়ি জমানোর জল্পনা-কল্পনা নিয়ে মোটেও বিচলিত নন তিনি।
আগামী রোববার ফরাসি লিগ ওয়ানের ম্যাচে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি মোকাবিলা করবে স্ত্রাসবুর্গকে। এর আগে সংবাদ সম্মেলনে এমবাপেকে ঘিরে তৈরি হয় গুঞ্জন নিয়ে মুখ খুলতে হয় পচেত্তিনোকে।
শুক্রবার পিএসজির আর্জেন্টাইন কোচ বলেন, নানামুখী আলোচনার মাঝেও নির্ভার আছেন তিনি, ‘যে কারও কথার প্রেক্ষিতে বক্তব্য দেওয়া আমার কাজ নয়। ক্লাবের সভাপতি ও (ক্রীড়া পরিচালক) লিওনার্দোর আমাকে বারংবার আশ্বস্ত করার প্রয়োজন নেই। কারণ, সভাপতি যেমনটা বলেছেন যে, এমবাপে আমাদেরই একজন খেলোয়াড়।’
বার্সেলোনা ছেড়ে আসা সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসির উপস্থিতি এমবাপের প্যারিসে থাকাতে ভূমিকা রাখবে কিনা, এমন প্রশ্নে পচেত্তিনোর কৌশলী জবাব, ‘মেসির আগমনে নতুন কিছু একটা তৈরি হয়েছে যা সবাই অনুভব করতে পারছে। আমরা জানি, মেসি বিশ্বের সেরা খেলোয়াড় কিংবা সেরাদের একজন। আমাদের দুর্দান্ত অনেক খেলোয়াড় রয়েছে এবং এমবাপেও বিশ্বসেরাদের একজন। আমাদের নিশ্চিত করতে হবে যে, এই সমস্ত প্রতিভাকে যেন সমষ্টিগতভাবে কাজে লাগানো যায়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল