ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পিএসজির জার্সি গায়ে প্রথম দিন মাঠে নেমেই তাক লাগালেন মেসি
প্রথমদিনের অনুশীলনেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মেসি। গতকাল ওরেদো সেন্টারে ফ্রান্সের স্থানীয় সময় বেলা ১১টায় পিএসজির অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় পৌঁছান ৯টা ১৫ মিনিটে।
নতুন ক্লাব, নতুন পরিবেশ। দুই ঘন্টা আগে অনুশীলনে যোগ দিয়ে তাই সতীর্থ, কোচ এবং স্টাফদের সাথে পরিচিত হয়েছেন মেসি। এ সময় সর্বশেষ কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে দেখা গেছে বেশ খোশ মেজাজে।
লিগে টানা ব্যর্থতার কারণে টমাস টুখেলকে বরখাস্ত করার পর গত জানুয়ারিতে মাওরিসিও পচেত্তিনোকে হেড কোচের দায়িত্ব দেয় পিএসজি। পচেত্তিনোর সাথে আগে থেকেই ভালো পরিচয় আছে মেসির। বর্তমান প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় প্রথম দিনের অনুশীলনে ক্লাসের হেডমাস্টারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন বার্সার সাবেক অধিনায়ক।
কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের ইবিজা সমুদ্র সৈকত এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় পরিবার নিয়ে লম্বা ছুটি কাটিয়েছেন মেসি। গতকাল পর্যন্ত অনুশীলন করার সুযোগ পাননি। এজন্য লিগ ওয়ানে আগামী ১৫ আগস্ট স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচে মেসিকে পাচ্ছে না পিএসজি।
নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি পিএসজির। ফরাসি সুপার কাপের ফাইনালে গত ২ আগস্ট চির প্রতিদ্বন্দ্বী লিলের কাছে হেরে যায় তারা। ঘুরে দাঁড়াতেও বেশি সময় নেয়নি দলটি। ৮ আগস্ট লিগের প্রথম ম্যাচে ত্রয়েসকে হারিয়েছে ২-১ গোলে। এবার মেসি, নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, রামোস, হাকিমি, উইনালডামদের নিয়ে পুরো মৌসুম রাজত্ব করতে প্রস্তুত ২০১৯-২০ মৌসুমের উয়ফো চ্যাম্পিয়নস লিগের রানার্সআপরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল