ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘ প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পেয়ে আসছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সরকারি কর্মচারীদের আর্থিক বিষয় বিবেচনা করে নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, নতুন পে-স্কেল একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে এর কার্যক্রম শুরু হবে। তবে নতুন বেতন কাঠামোয় কোন গ্রেডে কত শতাংশ বেতন বাড়বে বা নতুন বেতন স্কেলের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।
সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামোর দাবি ছিল। সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এরপর প্রায় এক দশকের বেশি সময় ধরে একই কাঠামোতে সরকারি কর্মচারীরা বেতন-ভাতা পেয়ে আসছেন।
নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বেতন বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা বাড়ার পাশাপাশি বাজারে ভোগ ব্যয়ও বাড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক, গবেষণায় স্বস্তির খবর
- এসএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের তারিখ, ও যেভাবে জানবেন মার্কশিটসহ ফলাফল
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- এসএসসি পরিক্ষার ফলাফল, অনলাইন, এসএমএসে রেজাল্ট দেখবেন যেভাবে
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- আগস্ট-সেপ্টেম্বরে টানা ছুটি: শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা, কবে বন্ধ জেনেনিন পূর্ণ তালিকা
- এসএসসি ফল প্রকাশের তারিখ চূড়ান্ত
- ssc result 2026 : মার্কশিটসহ রেজাল্ট দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: আবারও বদল, ২২ ক্যারেটের প্রতি ভরি মূল্য জানুন
- বিশ্বকাপ শেষ, এবার নজর ইউরো-কোপা আমেরিকায়; কবে বসছে ফুটবলের পরবর্তী বড় আসর?
- রাষ্ট্রপতি পদে কে আসছেন? পদত্যাগের পর আলোচনার কেন্দ্রে যে নাম
- ফেসবুকে যেভাবে পাবেন বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ
- এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আল্টিমেটাম, না মানলে স্পিকার ও ইসিতে চিঠি
- আজকের সৌদি রিয়ালের রেট ? ১ সৌদি রিয়াল = কত টাকা