ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ঈদের দিন কোথায় কখন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর, সকালেই ঝড়-বৃষ্টির আভাস
পবিত্র ঈদুল আজহার দিন দেশের আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে স্বল্প সময়ের বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ঈদের নামাজ, কোরবানি ও পারিবারিক আয়োজন বড় ধরনের দুর্ভোগ ছাড়াই সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বেশি।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ঈদের দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না। বেশিরভাগ ক্ষেত্রে ৩০ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে।
বিশেষ করে ঢাকায় ঈদের সকালেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী ও আশপাশের এলাকায় আগে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের পরের দিন থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। আগামী ৩ থেকে ৪ জুন পর্যন্ত স্বল্পস্থায়ী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর দীর্ঘ সময়ের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রা নিয়েও স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। অতিরিক্ত দাবদাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে তারা। তবে কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বর্তমানে যে তাপমাত্রা বিরাজ করছে, ঈদের দিনও তা প্রায় একই রকম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)