ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

দুপুরের মধ্যেই ঝড়বৃষ্টির সতর্কতা, ১০ জেলায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

২০২৬ মে ২৫ ১১:৫১:২১

দুপুরের মধ্যেই ঝড়বৃষ্টির সতর্কতা, ১০ জেলায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ঝড়বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২৫ মে) দুপুরের মধ্যে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সম্ভাব্য দুর্যোগের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় খোলা জায়গায় অবস্থান না করা, নৌযানকে সতর্কভাবে চলাচল করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত