ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

২০২৬ মে ২৪ ২১:২৬:০১

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হলেও পুরোপুরি বন্ধ থাকছে না ব্যাংকিং সেবা। কোরবানির পশুর হাটে নগদ লেনদেন সহজ ও নিরাপদ রাখতে দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্ধারিত এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত নির্ধারিত শাখা, উপশাখা ও অস্থায়ী বুথগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মূলত কোরবানির পশু কেনাবেচায় বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন পশুর হাট ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর সিটি করপোরেশনের নির্ধারিত হাট এলাকায় ব্যাংকিং সেবা চালু থাকবে। এসব এলাকায় ক্রেতা ও ব্যবসায়ীরা সহজেই টাকা জমা, উত্তোলন ও অন্যান্য লেনদেন করতে পারবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাবতলী পশুর হাট, উত্তরা দিয়াবাড়ী, কালশী, বনরূপা আবাসিক এলাকা ও বাড্ডাসহ বেশ কয়েকটি স্থানে ব্যাংকের বুথ চালু থাকবে। অন্যদিকে ঢাকা দক্ষিণে কাজলা, মাতুয়াইল, গোলাপবাগ, আমুলিয়া ও সারুলিয়াসহ একাধিক হাট এলাকায়ও ব্যাংক সেবা পাওয়া যাবে।

চট্টগ্রামে বিবিরহাট ও সাগরিকা, খুলনায় জোড়া হাট, রংপুরে লালবাগ সদর হাট এবং রাজশাহীতে সিটি হাট এলাকায়ও ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে বিপুল অর্থ লেনদেন হয়। তাই নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এটিএম বুথ ও মোবাইল ব্যাংকিং সেবাও সচল রাখতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত