ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনা মেডিক্যালে আগুন ও বি`স্ফো`রণ, রোগী সরানোর সময় মৃ`ত্যু, আতঙ্কে ছুটোছুটি

২০২৬ মে ২০ ১০:১৩:১৭

খুলনা মেডিক্যালে আগুন ও বি`স্ফো`রণ, রোগী সরানোর সময় মৃ`ত্যু, আতঙ্কে ছুটোছুটি

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় রোগী, স্বজন এবং হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার ভোরে হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটের পাশের একটি স্টোররুমে আগুন লাগার পর মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ঘন ধোঁয়া, বিস্ফোরণের শব্দ এবং আগুনের তীব্রতায় রোগী ও স্বজনদের মধ্যে শুরু হয় চরম আতঙ্ক, ছুটোছুটি ও হুড়োহুড়ি। জীবন বাঁচাতে অনেকে দ্রুত হাসপাতালের বাইরে বের হয়ে আসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। মোট ১১টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে থাকা রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এই স্থানান্তরের সময় একজন রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া আরেকজন রোগী আগুন লাগার আগেই মারা গিয়েছিলেন বলে জানা গেছে।

আগুনের ঘটনায় দুজন নার্সসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাসপাতালের স্টাফ, নার্স এবং ফায়ার সার্ভিসের সদস্যও রয়েছেন। ধোঁয়ায় পুরো ওটি ও পোস্ট-অপারেটিভ ওয়ার্ড ঢেকে গেলে রোগীদের পেছনের দরজা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের অনেক বাধার মুখে পড়তে হয়। হাসপাতালের বিভিন্ন গেটে তালা থাকায় সেগুলো ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন ছড়িয়ে পড়ার পর কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হয়, এতে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। অনেককে কান্নাকাটি করতে দেখা যায়। হাসপাতালের সামনের সড়ক ও খোলা জায়গায় রোগী-স্বজনদের ভিড় জমে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধরা হলেও তদন্ত শেষে বিস্তারিত নিশ্চিত করা হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত