ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। সরকার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামোর জন্য ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ১১ বছর পর নবম পে স্কেল চালুর এই উদ্যোগে স্বস্তি ফিরছে লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাঝে।
সরকারি সূত্র জানিয়েছে, নতুন পে স্কেল একসঙ্গে পুরোপুরি কার্যকর করা হবে না। অর্থনৈতিক চাপ কমাতে তিন ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে এবং ২০২৮-২০২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত নবম পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করেছে সরকারের সচিব কমিটি। কমিশনের বেশ কিছু প্রস্তাব সংশোধন ও কাটছাঁট করার পর বর্তমান বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সরকারি চাকরিজীবীরা যে ১০ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন, সেটি নতুন বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় কিছুটা কমে আসবে।
পে কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য মাসিক ২ হাজার টাকা ভাতা, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া পেনশনভোগীদের পেনশন বাড়ানোর বিষয়েও ইতিবাচক সুপারিশ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই নতুন পে স্কেল বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সবশেষ ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর প্রায় এক দশকের বেশি সময় পার হলেও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হয়নি। ফলে এবার নবম পে স্কেল বাস্তবায়নের খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল