ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, বাড়ছে বেতন-ভাতা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছর থেকেই নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই এই নতুন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে।
সূত্র অনুযায়ী, গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং তা বাস্তবায়নের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, পুরো বেতন কাঠামো একবারে কার্যকর না করে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতনের বাড়তি অংশের ৫০ শতাংশ দেওয়া হতে পারে। এরপর ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ যুক্ত হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ধরনের ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একসঙ্গে পুরো বেতন বৃদ্ধি কার্যকর করলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। পাশাপাশি সরকারের ব্যয়ও হঠাৎ বেড়ে যাবে। এসব বিষয় বিবেচনায় রেখেই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এবং সরকারি অর্থায়ন সহজ হয়।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হবে বলেও জানা গেছে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এছাড়া অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। কমিশনটি গত ২২ জানুয়ারি সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এই নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে লাখো পরিবার আর্থিকভাবে স্বস্তি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল