ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

দেশের বাজারে আবার কমল সোনার দাম, ভরিপ্রতি কত হলো নতুন রেট

২০২৬ মে ১৬ ১১:৫১:২৬

দেশের বাজারে আবার কমল সোনার দাম, ভরিপ্রতি কত হলো নতুন রেট

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এক দিনের ব্যবধানে ভরিপ্রতি আরও বড় অঙ্কের মূল্যহ্রাস ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রভাবে এই সমন্বয় করা হয়েছে। এর আগের দিনও সোনার দামে বড় ধরনের কমানো হয়েছিল, ফলে টানা দুই দফায় দেশের স্বর্ণবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪ হাজার ১৪১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। ১৮ ক্যারেটের সোনা কমেছে ৩ হাজার ৫৫৮ টাকা, নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দামও কমে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় নেমে এসেছে।

এর আগে গতকাল শুক্রবারও ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনে স্বর্ণের বাজারে উল্লেখযোগ্য দরপতন লক্ষ্য করা যাচ্ছে, যা ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে।

একইসঙ্গে রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ১১৭ টাকা কমে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ক্যারেটের রুপার দামও বিভিন্ন হারে কমানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় সরবরাহ পরিস্থিতির কারণেই এই পরিবর্তন ঘটছে। আগামী দিনে বিশ্ববাজার স্থিতিশীল না হলে দেশের স্বর্ণবাজারেও এমন অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত