ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আসছে লম্বা ছুটি

২০২৬ মে ১৩ ১২:১৫:৫১

আসছে লম্বা ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে টানা দীর্ঘ ছুটি। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হবে।

তবে বাস্তবে শিক্ষার্থীরা আরও আগেই ছুটির আমেজে ঢুকে পড়ছে। কারণ ২২ মে শুক্রবার এবং ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই হবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস। ফলে ওই দিন ক্লাস শেষে শুরু হবে দীর্ঘ অবকাশ।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে আবার ক্লাস শুরু হবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের অবকাশ পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি থাকবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় পাঠদান শুরু হবে। এতে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহা ও তীব্র গরমের বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিবছর শিক্ষাপঞ্জিতে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়। এতে শিক্ষার্থীরা পরিবারকে সময় দিতে পারে এবং গ্রীষ্মের ক্লান্তি কাটিয়ে নতুন উদ্যমে ক্লাসে ফিরতে পারে।

এদিকে জুনের পর জুলাই ও আগস্ট মাসেও বেশ কয়েকটি সরকারি ছুটি রয়েছে। আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত