ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আজকের আবহাওয়াবার্তা : ৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

২০২৬ মে ১১ ০৮:৩১:০৪

আজকের আবহাওয়াবার্তা : ৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। সোমবার (১১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সময় বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ছোট নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্যের কারণে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ধরনের আবহাওয়া তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত