ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সহকারী শিক্ষক নিয়োগে নতুন নির্দেশনা, যাচাইয়ে ১৪ হাজার প্রার্থী

২০২৬ মে ১০ ১৫:০৮:৫৯

সহকারী শিক্ষক নিয়োগে নতুন নির্দেশনা, যাচাইয়ে ১৪ হাজার প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত সনদ ও জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (১০ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য রয়েছে কি না, তা পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। একই সঙ্গে প্রার্থীদের জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসের সত্যতাও পরীক্ষা করা হবে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করতে এই যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত