ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
লিটারে ২২ টাকা কমল জ্বালানীর ফুয়েলের দাম
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৭ মে) নতুন মূল্য নির্ধারণ করে সংস্থাটি জানিয়েছে, আজ রাত ১২টা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
টানা তিন দফায় মোট ১৩২ টাকা দাম বাড়ানোর পর এবার বড় ধরনের মূল্যহ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে পরিচালিত ফ্লাইটগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমানো হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও কমানো হয়েছে জেট ফুয়েলের মূল্য। নতুন দামে প্রতি লিটার জ্বালানির মূল্য ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এই মূল্য শুল্ক ও মূসকমুক্ত হিসেবে কার্যকর হবে।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কিছুটা কমে আসা এবং বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দেশের এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জেট ফুয়েলের দাম কমলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়ার ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও ভাড়া কমানোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এয়ারলাইন্সগুলো।
সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও জেট ফুয়েলের দামে এ সমন্বয় আনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল