ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চরম দু:সংবাদ :টানা ১৩ দিন বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকাই তালিকা প্রকাশ

২০২৬ মে ০৭ ০০:২১:৪৯

চরম দু:সংবাদ :টানা ১৩ দিন বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকাই তালিকা প্রকাশ

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজ শুরু করতে যাচ্ছে Northern Electricity Supply PLC (NESCO)

। এ কারণে আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন নির্দিষ্ট এলাকাগুলোতে প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজ চলবে। এই কাজের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১১ মে রাবি স্টেশন ফিডারের আওতায় জলিলের মোড়, মেহেরচন্ডি ও বুধপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় একই সময়ে বিদ্যুৎ বন্ধ থাকবে।

১২ মে সুগারমিল ফিডারের অধীনে কাটাখালী বাজার, আদর্শ কলেজ, রুপসিডাঙ্গা ও হরিয়ান বাজার এলাকায় লোডশেডিং কার্যকর হবে। ১৩ মে শ্যামপুর এলাকার একাধিক পাড়া ও পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১৪ মে মেহেরচন্ডি ও কড়াইতলা ফিডারের আওতায় কড়াইতলা মোড়, দায়রাপাক মোড় ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। এরপর ১৬ মে বনগ্রাম ফিডারের আওতায় হাজরাপুকুর, কালিয়াপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় একই সময়সূচি কার্যকর হবে।

১৭ মে কাটাখালী ওভারহেড ফিডারের অধীনে পাহারপুর ও কাপাশিয়া তালুকদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১৮ মে কাপাশিয়া ফিডারের বিভিন্ন এলাকা যেমন বেলঘড়িয়া রোড, সমসাদিপুর ও পাক ইসলামপুরে লোডশেডিং চলবে।

১৯ মে বনগ্রাম ফিডারের কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ২০ মে কাটাখালী বাজার ও পৌরসভা এলাকায় বিদ্যুৎ থাকবে না।

২১ মে কাপাশিয়া বাজার, ফকিরপাড়া ও ভাংড়া এলাকায় একই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ২৩ মে বিহাস ফিডারের আওতায় মাসকাটাদিঘী, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় লোডশেডিং চলবে। শেষ দিন ২৪ মে পদ্মা আবাসিক এলাকার গ্রাহকরাও এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবেন।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, এই উন্নয়নকাজ শেষ হলে ঈদের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত