ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

২০ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা: ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

২০২৬ মে ০২ ০৮:১৬:১৫

২০ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা: ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ দেশের অন্তত ২০টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সতর্কবার্তায় উল্লেখিত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ আরও বেশ কয়েকটি জেলা।

এছাড়া এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কবার্তা কার্যকর থাকবে এবং সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে খোলা জায়গা এড়িয়ে চলা, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং নদীপথে চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত