ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিকের শিক্ষকদের জন্য বিশাল বড় সুখবর 

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ মে ০১ ০৬:৪৬:৪৬

প্রাথমিকের শিক্ষকদের জন্য বিশাল বড় সুখবর 

দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছেন তারেক রহমান। তিনি প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে এই গুরুত্বপূর্ণ ঘোষণা আসে।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হবে, যাতে তারা আরও সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে এবং আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হবে।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের জন্যও একাধিক নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুল ব্যাগ, ইউনিফর্ম ও জুতা দেওয়া হবে। এছাড়া নারীদের শিক্ষায় উৎসাহ দিতে স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর সিদ্ধান্তের কথাও জানান তিনি। মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে।

সরকারের এই পদক্ষেপকে শিক্ষাখাতে বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক চাপ কমবে এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত