ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের ৯ জেলার জন্য দুঃসংবাদ

২০২৬ এপ্রিল ৩০ ০৯:৪৫:১১

দেশের ৯ জেলার জন্য দুঃসংবাদ

দেশজুড়ে আবারও বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া গতকাল রাতে প্রকাশিত আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে আজ সন্ধ্যা ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত