ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িচংয়ে ভয়াবহ আগুনে ছাই ঘরবাড়ি, অক্ষত রইল পবিত্র কোরআন শরীফ
কুমিল্লার বুড়িচং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে দুটি বসতঘর, আসবাবপত্র ও নগদ অর্থ। তবে বিস্ময়করভাবে আগুনের ভয়াবহতার মধ্যেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র কোরআন শরীফ, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বুড়িচং পৌরসভার মডেল একাডেমী এলাকায়। বাড়ির মালিক সিএনজি চালক মো. শরীফ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়েই তা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসলেও চোখের সামনে পুড়ে যেতে দেখেন তার জীবনের সব সঞ্চয়। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে দুটি টিনশেড ঘরসহ ভেতরের সব মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে ধ্বংসস্তূপ সরানোর সময় অক্ষত অবস্থায় পবিত্র কোরআন শরীফ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি দেখতে ভিড় করেন অনেক মানুষ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথা জানান। ইতোমধ্যে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং ঘর পুনর্নির্মাণসহ অন্যান্য সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলবে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল