ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজকের স্বর্ণের দাম ২০২৬: রেকর্ড ছুঁলো সোনা, জেনেনিন ২২ ক্যারেট সোনার দাম

২০২৬ এপ্রিল ২২ ১০:৩৪:৪৩

আজকের স্বর্ণের দাম ২০২৬: রেকর্ড ছুঁলো সোনা, জেনেনিন ২২ ক্যারেট সোনার দাম

দেশের স্বর্ণবাজারে আবারও রেকর্ড ভাঙার খবর। ২২ এপ্রিল ২০২৬, বুধবারের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরি প্রতি ২ লাখ ৫০ হাজার টাকারও বেশি পৌঁছেছে। এতে করে সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন উদ্বেগ ও আলোচনা।

Bangladesh Jewellers Association (বাজুস) গত ১৫ এপ্রিল থেকে নতুন এই মূল্য কার্যকর করেছে। তাদের নির্ধারিত তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন ২,৫০,১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২,৩৮,৮২০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ২,০৪,৭০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ক্ষেত্রে প্রতি ভরি দাম রাখা হয়েছে ১,৬৬,৭৩৭ টাকা।

শুধু সোনা নয়, একইভাবে বেড়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬,০৬৫ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৫,৭৭৪ টাকা এবং ১৮ ক্যারেট রুপা ৪,৯৫৭ টাকায় পাওয়া যাচ্ছে। সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৭৩২ টাকা প্রতি ভরি।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে সোনার দামে এই অস্বাভাবিক উল্লম্ফন দেখা যাচ্ছে। বিশ্ববাজারে দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের স্থানীয় বাজারেও।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাজার স্থিতিশীল রাখতে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দামই কার্যকর থাকবে।

বর্তমান পরিস্থিতিতে সোনা বিনিয়োগকারীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তেমনি সাধারণ ক্রেতাদের জন্য এটি হয়ে উঠছে ক্রমেই নাগালের বাইরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত