ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
১৮ তারিখে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন ঘোষণা
এনটিআরসিএর অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অবশেষে দূর হয়েছে। হাইকোর্টের দেওয়া পরীক্ষাস্থগিতের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। ফলে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হতে কোনো আইনগত বাধা নেই।
আরও পড়ুন ; এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম
এর আগে বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এই নিয়োগ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছিল। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন, যা নিয়ে দ্রুত আইনি জটিলতা তৈরি হয়।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে এবং বিষয়টি চেম্বার আদালতে নিয়ে যায়। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর না রাখার সিদ্ধান্ত দেন। এতে নিয়োগ পরীক্ষার আয়োজন আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে।
আরও পড়ুন ; অবশেষে যে সিদ্ধান্ত আসছে স্কুল-কলেজে ছুটি কমানো নিয়ে
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, আদালতের এই সিদ্ধান্তের ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।
সব মিলিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন ১৮ এপ্রিলের পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)