ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পুলিশের বড় নিয়োগ ঘোষণা: ২,৭০৩ কনস্টেবল পদে নিয়োগ, দেখুন কোন জেলায় কতজন নেয়া হবে

২০২৬ এপ্রিল ১০ ২২:১২:৪৭

পুলিশের বড় নিয়োগ ঘোষণা: ২,৭০৩ কনস্টেবল পদে নিয়োগ, দেখুন কোন জেলায় কতজন নেয়া হবে

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৬৪টি জেলায় মোট ২ হাজার ৭০৩টি শূন্য পদে নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। জেলাভিত্তিক এই কোটা অনুযায়ী কোথাও বেশি, কোথাও তুলনামূলক কম পদ রাখা হয়েছে।

প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে ঢাকা জেলায়, যেখানে ২২৬ জন নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে সবচেয়ে কম পদ নির্ধারণ করা হয়েছে বান্দরবান জেলায়, যেখানে মাত্র ৭টি পদ রয়েছে।

ঢাকা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ রয়েছে। চট্টগ্রামে ১৪৩টি, কুমিল্লায় ১০১টি, ময়মনসিংহে ৯৬টি এবং টাঙ্গাইলে ৬৮টি পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া সিলেট ও গাজীপুর জেলায়ও তুলনামূলকভাবে বেশি সংখ্যক কনস্টেবল নিয়োগের সুযোগ রাখা হয়েছে।

বিভিন্ন প্রশাসনিক ও জনসংখ্যা ভিত্তিক চাহিদা বিবেচনায় প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা শূন্য পদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নিচে জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পূর্ণ তালিকা দেওয়া হলো—

ঢাকা ২২৬, গাজীপুর ৬৪, মানিকগঞ্জ ২৬, মুন্সীগঞ্জ ২৭, নারায়ণগঞ্জ ৫৫, নরসিংদী ৪২, ফরিদপুর ৩৬, গোপালগঞ্জ ২২, মাদারীপুর ২২, রাজবাড়ী ২০, শরীয়তপুর ২২, কিশোরগঞ্জ ৫৫, টাঙ্গাইল ৬৮, ময়মনসিংহ ৯৬, জামালপুর ৪৩, নেত্রকোনা ৪২, শেরপুর ২৫, চট্টগ্রাম ১৪৩, বান্দরবান ৭, কক্সবাজার ৪৩, ব্রাহ্মণবাড়িয়া ৫৩, চাঁদপুর ৪৫, কুমিল্লা ১০১, খাগড়াছড়ি ১২, ফেনী ২৭, লক্ষ্মীপুর ৩২, নোয়াখালী ৫৮, রাঙামাটি ১১, রাজশাহী ৪৯, জয়পুরহাট ১৭, পাবনা ৪৭, সিরাজগঞ্জ ৫৮, নওগাঁ ৪৯, নাটোর ৩২, চাঁপাইনবাবগঞ্জ ৩১, বগুড়া ৬৪, রংপুর ৫৪, দিনাজপুর ৫৬, গাইবান্ধা ৪৫, কুড়িগ্রাম ৩৯, লালমনিরহাট ২৪, নীলফামারী ৩৪, পঞ্চগড় ১৯, ঠাকুরগাঁও ২৬, খুলনা ৪৪, যশোর ৫২, ঝিনাইদহ ৩৩, মাগুরা ১৭, নড়াইল ১৪, বাগেরহাট ২৮, সাতক্ষীরা ৩৭, কুষ্টিয়া ৩৬, চুয়াডাঙ্গা ২১, মেহেরপুর ১২, বরিশাল ৪৪, ভোলা ৩৩, ঝালকাঠি ১৩, পিরোজপুর ২১, পটুয়াখালী ২৯, বরগুনা ১৭, সিলেট ৬৪, মৌলভীবাজার ৩৬, সুনামগঞ্জ ৪৬, হবিগঞ্জ ৩৯।

পুলিশ সূত্র জানিয়েছে, শিগগিরই নিয়োগ পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করা হবে। এই নিয়োগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে জনবল বৃদ্ধি এবং মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত