ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ব্যস্ত সকালে শ্যাম্পু ছাড়াই সিল্কি চুল, জানুন সহজ ঘরোয়া সমাধান

২০২৬ এপ্রিল ১০ ১০:১২:৪৯

ব্যস্ত সকালে শ্যাম্পু ছাড়াই সিল্কি চুল, জানুন সহজ ঘরোয়া সমাধান

ব্যস্ত জীবনে সকালে সময়ের অভাবে অনেকের পক্ষেই নিয়ম মেনে চুল ধোয়া সম্ভব হয় না। কিন্তু তেলতেলে চুল নিয়ে বাইরে বের হওয়া যেমন অস্বস্তিকর, তেমনি আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। তবে চিন্তার কিছু নেই—অল্প সময়েই ঘরে বসেই কিছু সহজ কৌশলে চুলকে করা যায় ঝরঝরে, সিল্কি ও বাউন্সি।

চুল দ্রুত ফ্রেশ করার অন্যতম জনপ্রিয় উপায় হলো ড্রাই শ্যাম্পু ব্যবহার। চুলের গোড়া থেকে সামান্য দূরত্বে স্প্রে করে এক মিনিট অপেক্ষা করে হালকা ম্যাসাজ করলে অতিরিক্ত তেল শুষে নেয় এবং চুলে ভলিউম এনে দেয়।

বাইরে থাকলে টিস্যু দিয়েও সমাধান সম্ভব। চুলের সিঁথি ও হেয়ারলাইনে আলতোভাবে টিস্যু চেপে ধরলে তা অতিরিক্ত তেল শোষণ করে নেয়, ফলে চুল দেখতে অনেকটা ফ্রেশ লাগে।

ড্রাই শ্যাম্পু না থাকলে বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে বেবি পাউডার বা কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণ চুলের গোড়ায় ছিটিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিলেই চুলে ফিরে আসে বাউন্সি ভাব।

এছাড়া পানির সঙ্গে সামান্য অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে স্প্রে করলেও ভালো ফল পাওয়া যায়। এটি চুলকে ঝরঝরে করে এবং স্ক্যাল্পের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলছেন, সময় না থাকলেও এসব সহজ ঘরোয়া উপায় মেনে চললে চুল থাকবে পরিষ্কার, সুন্দর ও সতেজ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ