ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজকের স্বর্ণের দাম: (৯ এপ্রিল ২০২৬)

২০২৬ এপ্রিল ০৯ ০৮:৫৩:১৪

আজকের স্বর্ণের দাম: (৯ এপ্রিল ২০২৬)

দেশের বাজারে আবারও লাফিয়ে বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় সব ধরনের সোনার দাম বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত বাজারদর:

সোনার নতুন মূল্যতালিকা:

২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা।

১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

রুপার নতুন মূল্যতালিকা:

২২ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৮৯০ টাকা।

২১ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৫৯৯ টাকা।

১৮ ক্যারেট প্রতি ভরি: ৪ হাজার ৭৮২ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি: ৩ হাজার ৬১৬ টাকা।

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয় চাহিদার কারণে সোনার দাম এই উচ্চমূল্যে পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সাধারণ ক্রেতাদের জন্য এই আকাশচুম্বী দাম অলঙ্কার ক্রয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত