ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বেফাক পরীক্ষার ফল প্রকাশ ২০২৬ – যেভাবে দেখবেন রেজাল্ট

২০২৬ মার্চ ১৮ ১১:০৮:১৪

বেফাক পরীক্ষার ফল প্রকাশ ২০২৬ – যেভাবে দেখবেন রেজাল্ট

Befaq ul Madarisil Arabia Bangladesh-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার (২০২৬) ফলাফল আজ ১৮ মার্চ প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা এখন খুব সহজেই অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারছেন।

ফলাফল দেখতে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট wifaqresult.com অথবা wifaqbd.org। এখানে রোল নম্বর দিয়ে ব্যক্তিগত রেজাল্ট, মাদ্রাসাভিত্তিক ফলাফল এবং মেধা তালিকাও জানা যাচ্ছে।

যেভাবে রেজাল্ট দেখবেন

প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর ‘৪৯তম পরীক্ষা’ সিলেক্ট করে আপনার জামাত (ইবতিদাইয়্যাহ, মুতাওয়াসসিতা, সানাবিয়া, ফযিলত বা দাওরা) নির্বাচন করুন। তারপর সঠিক রোল নম্বর লিখে ‘Submit’ বাটনে ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে।

SMS দিয়ে রেজাল্ট দেখার উপায়

যদি ওয়েবসাইটে চাপ বেশি থাকে, তাহলে মোবাইল থেকেও রেজাল্ট জানা যাবে। এজন্য লিখতে হবে:BEFAQ Class Letter Roll Numberএবং পাঠাতে হবে 9933 নম্বরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত