ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

 ঢাকাবাসীর জন্য ডিএমপির বিশেষ সতর্কবার্তা

২০২৬ মার্চ ১৭ ১৩:১৬:৫৮

 ঢাকাবাসীর জন্য ডিএমপির বিশেষ সতর্কবার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা-য় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসীর প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে তিনি জানান, যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাফেরা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। এ ধরনের পরিস্থিতিতে বাসিন্দাদের একত্রিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা সীমিত হলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিএমপি কমিশনার জানান, কোনো ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। পাশাপাশি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত