ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণির শিক্ষার্থী কত টাকা পাবে? জানুন নতুন নিয়ম
বাংলাদেশে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করতে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশিকায় ২০২৬ সালের শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের নতুন নীতিমালা তুলে ধরা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতায় আসবে।
এই কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা। উপবৃত্তির অর্থ দিয়ে শিক্ষার্থীরা স্কুলের প্রয়োজনীয় উপকরণ যেমন ব্যাগ, ছাতা, স্কুল ড্রেস, জুতা এবং টিফিন বক্স কিনতে পারবে। পুরো কার্যক্রমটি পরিচালিত হবে সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল অনুযায়ী।
কোন শ্রেণিতে কত টাকা উপবৃত্তি?
নতুন নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মাসিক ভিত্তিতে উপবৃত্তির টাকা পাবে।
প্রাক-প্রাথমিক শ্রেণিপ্রতিটি শিক্ষার্থী প্রতি মাসে ৭৫ টাকা করে উপবৃত্তি পাবে।
প্রথম থেকে পঞ্চম শ্রেণি
পরিবারের একজন শিক্ষার্থী হলে মাসে ১৫০ টাকা
পরিবারের দুইজন শিক্ষার্থী হলে মাসে ৩০০ টাকা
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি(যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্তর চালু আছে)
পরিবারের একজন শিক্ষার্থী হলে মাসে ২০০ টাকা
পরিবারের দুইজন শিক্ষার্থী হলে মাসে ৪০০ টাকা
একটি পরিবারের সর্বোচ্চ দুইজন শিক্ষার্থী এই উপবৃত্তি সুবিধা পাবে।
উপবৃত্তি পাওয়ার প্রধান শর্ত
শিক্ষা উপবৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।
প্রতি মাসে কমপক্ষে ৮০% উপস্থিতি থাকতে হবে।
দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৪০% নম্বর থাকতে হবে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি বিষয়ে ন্যূনতম ৩৩% নম্বর পেলেই হবে।
এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে—
শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে
অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে
অভিভাবকের নিবন্ধিত মোবাইল নম্বরে বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট থাকতে হবে
কখন বন্ধ হতে পারে উপবৃত্তি?
কিছু পরিস্থিতিতে শিক্ষার্থীর উপবৃত্তি সাময়িকভাবে বন্ধ হতে পারে। যেমন—
বার্ষিক পরীক্ষায় নির্ধারিত নম্বর না পেলে
টানা তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে
তবে প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে উপস্থিতি কম হলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার অনুমোদনে উপবৃত্তি চালু রাখা যেতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে উপস্থিতির হার ২০ শতাংশ পর্যন্ত শিথিল করার সুযোগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?