ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদে টানা ১২ দিনের ছুটির সম্ভাবনা! সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৬ মার্চ ০৫ ১০:০৯:১১

ঈদে টানা ১২ দিনের ছুটির সম্ভাবনা! সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের কোটি মানুষের ঈদযাত্রা সহজ করতে সরকারি ছুটি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুযায়ী, ঈদের আগে অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করা হতে পারে। এই প্রস্তাবটি অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীদের জন্য টানা দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার বিষয়টি আজকের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। যদি এই প্রস্তাব অনুমোদন পায়, তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৬ মার্চ অফিস শেষ করার পর থেকেই কার্যত ঈদের ছুটিতে চলে যেতে পারবেন।

বর্তমান সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। মাঝখানে যদি ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হয়, তাহলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া যাবে।

তবে সম্ভাব্য ছুটির হিসাব এখানেই শেষ নয়। ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) অফিস খোলা থাকলেও ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

এই পরিস্থিতিতে যদি সরকারি চাকরিজীবীরা ২৪ ও ২৫ মার্চ ব্যক্তিগত ছুটি নিতে পারেন অথবা সরকার এই দুই দিনও ছুটি ঘোষণা করে, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং সড়ক, রেল ও নৌপথে চাপ কমানোর উদ্দেশ্যেই ছুটি বাড়ানোর প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মন্ত্রিসভার অনুমোদনের ওপর।

উল্লেখ্য, চলতি বছর ১৯ ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই হিসেবে ৩০ রোজা পূর্ণ হলে এবং চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত