ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কবে চালু হবে: জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১০:২৫:০৭

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কবে চালু হবে: জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obayed Islam জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শীঘ্রই পুনরায় চালু হবে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সম্পন্ন হয়েছে এবং উভয় পক্ষই ভিসা চালুর বিষয়ে ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, “খুব দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা হবে, যাতে বাংলাদেশের নাগরিকরা সহজেই ভারতে যেতে পারেন। এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কার্যক্রম হাতে নিয়েছি।”

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত