ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী সহ ৮ জেলার পুলিশকে আওয়ামী লীগ নেতাদের নিয়ে নতুন নির্দেশ
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান মঙ্গলবার রাজশাহীর ৮ জেলার পুলিশ সুপারদের কাছে বিশেষ চিঠি পাঠিয়ে জামিনে মুক্ত থাকা নেতাদের বিরুদ্ধে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এই আট জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত থাকা সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা যারা জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী করতে সক্ষম, তাদের আদালত থেকে মুক্তি পাওয়ার পরও অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, যারা এই বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের ক্ষেত্রে জামিনে মুক্তি পেলে শ্যোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন নেই। এছাড়া, প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।
ডিআইজি শাহজাহান সাংবাদিকদের জানিয়েছেন, চিঠিটি প্রকাশিত হওয়া “চরম দুর্বলতা” এবং এটি মূলত অভ্যন্তরীণ নির্দেশনা। তিনি আবারও স্পষ্ট করেছেন, এই নির্দেশনা কোনো রাজনৈতিক দলের বা নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে নয়, বরং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য দেওয়া হয়েছে।
তিনি বলেন, “যেসব সংগঠন নিষিদ্ধ তাদের তৎপরতা বেড়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকে। এজন্য আগাম সতর্কতা হিসেবে এই বার্তা দেওয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল