ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাকরি পেতে চান? এই পরামর্শটি আপনার জন্য

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৩:০০:২৭

চাকরি পেতে চান? এই পরামর্শটি আপনার জন্য

চাকরির বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, প্রচলিত কাগজের সিভির পাশাপাশি এখন চাকরিপ্রার্থীদের মধ্যে ভিডিও সিভি বা ভিডিও রিজিউমির প্রবণতা স্পষ্টভাবে বেড়ে গেছে। নিয়োগদাতারা মনে করছেন, শুধু লেখার ওপর ভিত্তি করে প্রার্থীর দক্ষতা, যোগাযোগক্ষমতা বা আত্মবিশ্বাস যাচাই করা যায় না। তাই সাম্প্রতিক সময়ে অনেক কোম্পানি প্রার্থীর সংক্ষিপ্ত ভিডিও প্রেজেন্টেশনকে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করছে।

বিশেষজ্ঞদের মতে, বাজারে প্রতিদিন জমা পড়া হাজার সিভির ভিড়ে একটি সুন্দরভাবে তৈরি ভিডিও সিভি নিয়োগকর্তার মনোযোগ দ্রুত কাড়ে। প্রার্থীর উপস্থিত বুদ্ধি, কথা বলার ধরন এবং ব্যক্তিত্ব এক নজরেই বোঝা যায় বলেই এর জনপ্রিয়তা বাড়ছে।

সবার জন্য কি ভিডিও সিভি প্রয়োজন?ভিডিও সিভি মূলত সেই সব পদের ক্ষেত্রে বেশি কার্যকর, যেখানে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বা প্রেজেন্টেশন দক্ষতা জরুরি। বিশেষত—

মার্কেটিং

সেলস

কন্টেন্ট বা ভিডিও প্রোডাকশন

মিডিয়াএসব ক্ষেত্রে ভিডিও সিভি হতে পারে বড় সুবিধা।অন্যদিকে অত্যন্ত প্রযুক্তিগত বা সম্পূর্ণ ব্যাকএন্ডভিত্তিক পদের ক্ষেত্রে এটি খুব একটা প্রয়োজন হয় না।

সংক্ষিপ্ত ও প্রভাবশালী হওয়াই মূল চাবিকাঠিভিডিও সিভি দুই মিনিটের বেশি হওয়া উচিত নয়। দীর্ঘ হলে নিয়োগদাতা মনোযোগ হারাতে পারেন। তাই আগে থেকে একটি কাঠামো তৈরি করে সাবলীলভাবে কথা বলা জরুরি। তবে মুখস্থ করা বা যান্ত্রিক ভঙ্গি এড়িয়ে প্রাকৃতিকভাবে নিজের পরিচয়, দক্ষতা ও লক্ষ্যের কথা বলতে হবে।

সিভির পুনরাবৃত্তি নয়, বলুন আপনার অদেখা গল্পভিডিও সিভিতে কাগজের সিভির তথ্য হুবহু বলার দরকার নেই। বরং সেখানে নিজের ব্যক্তিত্ব, কাজের অভিজ্ঞতার বিশেষ দিক বা অনুপ্রেরণার গল্প তুলে ধরলে নিয়োগদাতার কাছে আপনি আরও আলাদা হয়ে উঠবেন। তাই ভিডিওটি হওয়া উচিত আপনার পেশাগত পরিচয়ের এক সৃজনশীল পরিপূরক।

পরিবেশ, পোশাক ও আলো—সবই গুরুত্বপূর্ণউন্নতমানের ক্যামেরা না হলেও সমস্যা নেই, তবে পেছনের পরিবেশ যেন পরিষ্কার ও গুছানো থাকে। প্রাকৃতিক আলোতে ভিডিও করলে ফলাফল ভালো হয়, না হলে রিং লাইট ব্যবহার করা যেতে পারে। ইন্টারভিউয়ের মতোই মার্জিত পোশাক পরা এবং চারপাশে বিশৃঙ্খলা এড়িয়ে চলা ভিডিওর মান বাড়ায়।

প্রাণবন্ত ভঙ্গি বাড়ায় সাফল্যের সম্ভাবনাকথা বলার সময় আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি সবচেয়ে বেশি নজরে আসে। দুজন প্রার্থীর দক্ষতা সমান হলেও যে বেশি প্রাণবন্ত ও মনোযোগী দেখায়, সাধারণত সেই এগিয়ে থাকেন। তাই ভিডিও রেকর্ড করার আগে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিজের স্বাভাবিক উৎসাহ ফুটিয়ে তুলতে হবে।

কীভাবে জমা দেবেন ভিডিও সিভি?বিশেষজ্ঞরা বলছেন—

ভিডিও সরাসরি ই-মেইলে পাঠানো ঠিক নয়।

ইউটিউব বা ভিমিওতে ভিডিও আপলোড করে ‘Unlisted’ অপশন বেছে নিন।

সিভি বা কভার লেটারের শুরুতেই ভিডিওর লিংক যুক্ত করুন।

চাইলে একটি কিউআর কোডও সংযুক্ত করা যেতে পারে, যেটি স্ক্যান করলেই ভিডিও চালু হবে।

পেশাজীবীদের পরামর্শভিডিও সিভি কখনোই প্রথাগত সিভির বিকল্প নয়; এটি কেবল আপনার দক্ষতাকে আরও চোখে পড়া করে উপস্থাপন করার একটি শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে। বাংলাদেশের স্টার্টআপ থেকে শুরু করে করপোরেট কোম্পানিগুলোও এখন প্রার্থীর ব্যক্তিত্ব বোঝার ক্ষেত্রে ভিডিও সিভিকে গুরুত্ব দিচ্ছে।

চাকরির বাজারে নিজেকে আলাদা করে তুলে ধরতে তাই সবার আগে দরকার সঠিক প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং নিজের দক্ষতাকে উপস্থাপনের সৃজনশীলতা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ