ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঢাবি থেকে যত টাকা বরাদ্দ পেলেন ডাকসু নেতারা

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৭:৪৮:৫৪

ঢাবি থেকে যত টাকা বরাদ্দ পেলেন ডাকসু নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২৫ জন নেতার জন্য মোট ২৫ লাখ টাকা বরাদ্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিপি, জিএস ও এজিএস ছাড়া বাকি নেতাদের জন্যই এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

কারা কত পেলেন?ডাকসুর কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ. এম. মোশারফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—গত ১৭ নভেম্বরের কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুসারে ১২ জন সম্পাদক ও ১৩ জন কার্যনির্বাহী সদস্যকে প্রত্যেকে ১ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।অর্থাৎ মোট ২৫ লাখ টাকা ২৫ জনের মধ্যে বণ্টন করা হয়েছে।

অর্থ কী কাজে ব্যবহার করা যাবে?বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে—বরাদ্দ পাওয়া অর্থ নেতারা নিজ নিজ দায়িত্বাধীন প্রোগ্রাম আয়োজন ও কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতে পারবেন।

৫ ফেব্রুয়ারি তারিখে জারি করা বিজ্ঞপ্তিতে বরাদ্দকৃত অর্থ তুলে নিয়ে প্রোগ্রাম আয়োজনের আহ্বান জানানো হয়।

নেতাদের প্রতিক্রিয়াডাকসুর সদস্য মো. শাহিনুর রহমান জানান,বরাদ্দ পাওয়া অর্থ এখনো হাতে আসেনি। তবে অর্থ পেলে সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত