ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
৬ সিটিতে নতুন প্রশাসক—যেসব বিএনপি নেতাদের দায়িত্ব দিল সরকার
ঢাকা উত্তর–দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ চূড়ান্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে—করপোরেশনগুলো পুনর্গঠিত না হওয়া পর্যন্ত কিংবা নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
নতুন নিয়োগপ্রাপ্ত ছয়জনই বিএনপির সক্রিয় বা প্রভাবশালী নেতা। তাদের মধ্যে কেউ গত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন, আবার কেউ মনোনয়নই পাননি।
যেসব বিএনপি নেতা পেলেন প্রশাসকের দায়িত্ব১. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (DSCC)মো. আব্দুস সালাম – বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক আহ্বায়ক (ঢাকা মহানগর দক্ষিণ)। গত নির্বাচনে তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন।
২. ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC)মো. শফিকুল ইসলাম খান – গত নির্বাচনে ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। জামায়াত আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন।
৩. খুলনা সিটি করপোরেশননজরুল ইসলাম মঞ্জু – বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা–২ আসনের সাবেক এমপি। এবারের নির্বাচনে জামায়াত প্রার্থীর কাছে হেরে যান।
৪. সিলেট সিটি করপোরেশনআব্দুল কাইয়ুম চৌধুরী – সিলেট জেলা বিএনপির সভাপতি। এবার সিলেট–৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে পাননি।
৫. নারায়ণগঞ্জ সিটি করপোরেশনমো. সাখাওয়াত হোসেন খান – নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। ২০১৬ সালের সিটি নির্বাচনেও ধানের শীষ নিয়ে মেয়র পদে লড়েছিলেন।
৬. গাজীপুর সিটি করপোরেশনমো. শওকত হোসেন সরকার – গাজীপুর মহানগর বিএনপি সভাপতি। গাজীপুর–২ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
পটভূমি২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এবার ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শেষে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)