ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ক্রিয়াঅঙ্গনে শোকের ছায়া,ইফতার বিলাতে গিয়েই প্রাণ গেল ফুটবলারের
মিসরের দাকাহলিয়া গভর্নরেটে -এ ইফতারসামগ্রী বিতরণের সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক উদীয়মান ফুটবলার। নিহত মোতাসেম জাকারিয়া ছিলেন মানসুরা ওয়ার্কার্স ক্লাবের এর যুবদলের অধিনায়ক।
স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) মাগরিবের আজানের কিছু আগে তিনি সড়কে পথচারী ও যাত্রীদের মধ্যে ইফতারসামগ্রী ও খেজুর বিতরণ করছিলেন। এ সময় একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন জাকারিয়া। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রমজান মাসজুড়ে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এই তরুণ ফুটবলার। ক্লাব সূত্রে জানা গেছে, ২০১১ সালে জন্ম নেওয়া জাকারিয়া অল্প বয়সেই নেতৃত্বগুণ ও প্রতিভার পরিচয় দিয়েছিলেন। মাঠের ভেতরে পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও মানবিক কাজের জন্য পরিচিত ছিলেন তিনি।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেনমিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনে-এর সভাপতি হানি আবু রিদা । এক শোকবার্তায় তিনি বলেন, এই মৃত্যু দেশের ফুটবলের জন্য বড় ক্ষতি।
ক্লাবের কোচ ও কর্মকর্তারাও জানিয়েছেন, জাকারিয়া শুধু প্রতিভাবান খেলোয়াড়ই নন, তিনি ছিলেন ভদ্র ও দৃঢ় চরিত্রের একজন অধিনায়ক। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ মিসরীয় ফুটবল অঙ্গন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল