ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লিভার খারাপ হলে আগে সতর্ক সংকেত দেয় ত্বক— জেনেনিন লক্ষণগুলো

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১০:২৩:১৮

লিভার খারাপ হলে আগে সতর্ক সংকেত দেয় ত্বক— জেনেনিন লক্ষণগুলো

লিভারের অসুখ অনেক সময় নীরবে বাসা বাঁধে। জন্ডিস বা পেটের সমস্যাই যে একমাত্র লক্ষণ— এমন ধারণা ভুল। লিভারের কার্যক্ষমতা কমতে শুরু করলে তার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে ত্বকে। ফ্যাটি লিভার থেকে শুরু করে সিরোসিস— নানা গুরুতর সমস্যার ইঙ্গিত মিলতে পারে ত্বকের কিছু অস্বাভাবিক পরিবর্তনে।

লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে টক্সিন জমতে থাকে। রক্তে পিত্তরঞ্জক ও বিভিন্ন রাসায়নিকের মাত্রা বেড়ে যায়। এর ফলেই ত্বকে দেখা দেয় নানা লক্ষণ।

হাতের তালুতে লালচে ভাব (Palmar Erythema)

দুই হাতের তালুতে লালচে ছোপ দেখা যায়, যদিও তেমন চুলকানি বা জ্বালা থাকে না। অনেক সময় তালু ফুলেও যেতে পারে। লিভারের অসুখে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ায় রক্তনালিগুলি প্রসারিত হয়, যার ফলে এই লক্ষণ দেখা দেয়।

স্পাইডার অ্যাঞ্জিয়োমা (Spider Angioma)

এটি লিভার সিরোসিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলির একটি। ত্বকের নিচে ছোট ছোট রক্তনালির অস্বাভাবিক প্রসারণ ঘটে। দেখতে অনেকটা মাকড়সার জালের মতো লাগে। বুক, মুখ বা হাতের ওপর বেশি দেখা যায়। এমন লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়।

স্পাইডার ভেন (Spider Veins)

বিশেষ করে পায়ের পাতায় নীল বা সবুজ শিরা জালের মতো দৃশ্যমান হলে তাকে স্পাইডার ভেন বলা হয়। লিভারের সমস্যায় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে গেলে এমনটা হতে পারে।

স্ট্যাটিস ডার্মাটাইটিস (Stasis Dermatitis)

পায়ের গোড়ালি ফুলে যাওয়া, কালচে ছোপ পড়া বা চুলকানি— এগুলো গুরুতর সংকেত হতে পারে। লিভারের গভীর ক্ষত বা সিরোসিসে শরীরে জল জমতে শুরু করে। ফলে পায়ের ত্বকে প্রদাহ ও রঙের পরিবর্তন দেখা যায়।

কখন সতর্ক হবেন?

ত্বকে এমন অস্বাভাবিক পরিবর্তন দীর্ঘদিন ধরে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ লিভারের অসুখ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা সহজ হয়।

সুস্থ জীবনযাপন, পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা— লিভার ভালো রাখার প্রধান উপায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাইফস্টাইল এর অন্যান্য সংবাদ