ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরছেন এনসিপিতে?
জাতীয় নাগরিক পার্টি–এনসিপি আবারও নিজেদের পুনর্গঠনের পথে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের সাংগঠনিক ভাঙন সামলে পদত্যাগী নেতাদের আবার দলে টানতে সক্রিয় হয়েছে সংগঠনটি। আসছে ২৬ ফেব্রুয়ারি আহ্বান করা হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে গৃহীত হতে পারে বেশ কিছু বড় সিদ্ধান্ত।
ইতোমধ্যে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া শীর্ষ নেতা ও ৩০ প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। সেখানে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, সাংগঠনিক দুর্বলতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশেষ করে যে নেতারা দল ছাড়েন, তাদের আবার ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, বিশেষ সভায় নির্বাচন-পরবর্তী মূল্যায়ন, ভবিষ্যৎ কৌশল এবং সংগঠনকে শক্তিশালী করার কার্যকর পরিকল্পনা নির্ধারণ করা হবে। তিনি জানান, পদত্যাগী নেতাদের কারও আবেদন এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি, তাই ফিরিয়ে আনার সুযোগ খোলা রয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে
তাসনিম জারা
তাজনূভা জাবিন
খালেদ সাইফুল্লাহ
সহ সারাদেশের বিভিন্ন পর্যায়ের অনেকে এনসিপি ছাড়ার ঘোষণা দেন। এবার তাদের প্রতিই হাত বাড়াচ্ছেএনসিপি।
দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, সাংগঠনিক শূন্যতা কাটিয়ে দলকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই এখন সবচেয়ে বড় লক্ষ্য। জনসমর্থনের ওপর ভর করে নতুন নেতাকর্মী যুক্ত করা এবং পুরোনোদের ফিরিয়ে এনে একটি শক্তিশালী কাঠামো গড়ার উদ্যোগ শুরু হয়েছে।
সব মিলিয়ে, ২৬ ফেব্রুয়ারির বিশেষ সভাকেই এনসিপির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল