ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
রমজানে চুলের যত্নে রোজ লাগান টমেটোর রস,চুল হবে ঘন ও উজ্জ্বল ও ঝলমলে
রমজানে দিনের ব্যস্ততার পর রাতে চুলের যত্ন নেওয়া অনেকেরই অগ্রাহ্য বিষয়। তবে টমেটোর রস ঘরোয়া ও সহজ সমাধান হিসেবে কাজে লাগে। শুধু ত্বকের জন্য নয়, চুলের জন্যও টমেটোতে রয়েছে বিশেষ পুষ্টিগুণ, যা চুলকে শক্তিশালী, স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখে।
টমেটোর পুষ্টিগুণ ও চুলের জন্য উপকারিতা
ভিটামিন সি, ভিটামিন এ, বায়োটিন ও জিঙ্ক চুলের ফলিকলকে পুষ্টি জোগায় এবং চুলকে মজবুত করে।
লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে ক্ষতি থেকে রক্ষা করে।
ভিটামিন এ মাথার ত্বকে সেবাম নিয়ন্ত্রণে রাখে, আর্দ্রতা বজায় রাখে এবং খুশকি কমাতে সাহায্য করে।
টমেটোর প্রাকৃতিক অ্যাসিড স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সহায়ক।
চুলে টমেটোর রস ব্যবহার করার উপায়
শুধু টমেটোর রস:টমেটো ধুয়ে ব্লেন্ড করুন। চুল ভিজিয়ে হালকা হাতে স্ক্যাল্পে মাখুন। ৫ মিনিট মাসাজ করে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন।
টমেটো ও নারিকেল তেল:টমেটোর রস ও নারিকেল তেল মিশিয়ে হালকা গরম করে সারারাত লাগাতে পারেন। যদি রাত না রাখতে চান, আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। চুলের বৃদ্ধি বাড়াতে সহায়ক।
টমেটো ও অ্যালোভেরা:২ টেবিল অ্যালোভেরা জেল ও টমেটোর পেস্ট মিশিয়ে ৪৫ মিনিট চুলে লাগান। খুশকি দূর, চুল ঘন ও স্বাস্থ্যকর রাখে।
টমেটো ও পেঁয়াজের রস:২ টেবিল টমেটো রস ও ১ টেবিল পেঁয়াজের রস মিশিয়ে চুলের গোড়ায় ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন। চুল দ্রুত বড় হতে সাহায্য করে।
সতর্কতা
নতুন চুল গজাতে হলে স্ক্যাল্প খুশকি-মুক্ত ও স্বাস্থ্যকর থাকা জরুরি। তবে হরমোনের তারতম্যের কারণে চুল ঝরে বা হেয়ার থিনিং হলে টমেটোর রস সেই ক্ষেত্রে সীমিত কার্যকর হতে পারে।
টমেটো চুলের যত্নের জন্য সহজ, প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়। রমজানে দিনে ব্যস্ততার পর রাতে চুলের এই সহজ যত্ন চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে সাহায্য করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)