ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় রাজধানীর হেয়ার রোডে একটি সরকারি বাসায় অবস্থান করেছিলেন লেখক ও শিক্ষাবিদ আসিফ নজরুল। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় এখন সেই বাসা ছাড়ছেন তিনি। এ উপলক্ষে ফেসবুকে শেয়ার করা একটি পোস্টে তিনি বাসাটির প্রতি নিজের গভীর মায়ার কথা তুলে ধরেন।
আসিফ নজরুল লিখেছেন, প্রথমদিকে এত বড় বাড়িতে থাকতে গিয়ে পরিবারের সবারই অস্বস্তি লাগত। সন্তানদের ক্ষেত্রেও তা ছিল স্পষ্ট—ফুলার রোডের বন্ধুদের থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের মন খারাপ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশটা যেন আপন হয়ে ওঠে।
তিনি জানান, বাসা ছাড়ার মুহূর্তেই আসল আবেগগুলো সামনে চলে এসেছে। বিশেষ করে উঠানের ঝোপঝাড়, রোদ–বৃষ্টি, চিলের ডানা মেলা আকাশ—সবকিছুর সঙ্গে আলাদা এক বন্ধন তৈরি হয়েছিল। তাই কয়েক দিনের মধ্যে বাসা থেকে বিদায় নিতে হলেও তার মনে জমেছে পুরোনো জায়গার জন্য গভীর টান।
পোস্টের শেষ লাইনে তিনি আবেগঘন বিদায় জানিয়ে লিখেন, “বিদায় হেয়ার রোড।”
উল্লেখ্য, আইন উপদেষ্টার পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ক্রীড়া উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান তিনি, ছাত্র উপদেষ্টা সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হওয়ার পর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল