ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন ঘোষণা দিলো নির্বাচন কমিশন

২০২৬ ফেব্রুয়ারি ১১ ২১:৩৬:৩১

নতুন ঘোষণা দিলো নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্যকে উপেক্ষা করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের নিরাপদে ও নিশ্চিন্তে ভোট দিতে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

গুজব ছড়াচ্ছে একটি মহল: ইসি

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি সংগঠিত মহল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে—১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সারা দেশে শেরপুর-৩ ব্যতীত ২৯৯টি আসনে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ করা হবে।

নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

ইসি জানায়, ভোটারদের যাতে কোনো আতঙ্ক ছাড়াই ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই মাঠে রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

দায়িত্ব পালনে ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো বিভ্রান্তিকর প্রচার বা উসকানিমূলক বক্তব্য উপেক্ষা করে নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত