ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেতন কমিশনের প্রতিবেদন বিশ্লেষণে নতুন কমিটি গঠন, কী জানা গেল

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৮:৪৯:৪৪

বেতন কমিশনের প্রতিবেদন বিশ্লেষণে নতুন কমিটি গঠন, কী জানা গেল

অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কাঠামো সংস্কারের বিষয়ে বড় পদক্ষেপ নিয়েছে। জাতীয় বেতন কমিশন–২০২৫, জুডিশিয়াল সার্ভিস পে–কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫ জমা দেওয়া প্রতিবেদনের বেতন–সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত প্রস্তাব তৈরির জন্য একটি উচ্চক্ষমতা সম্পন্ন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।

x কারা আছেন নতুন এই কমিটিতে?

গঠিত কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত মন্ত্রিপরিষদ সচিবকে।কমিটির সদস্য হিসেবে আছেন—

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব

অর্থ বিভাগের সচিব

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব

আইন ও বিচার বিভাগগের সচিব

সেগুনবাগিচাস্থ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ) হিসাব মহানিয়ন্ত্রক

এদের সমন্বয়েই তিনটি কমিশনের জমা দেওয়া বেতন–সংক্রান্ত সুপারিশ বিশদভাবে বিশ্লেষণ করা হবে।

x কমিটি কী করবে?

নতুন কমিটিx তিন কমিশনের জমা দেওয়া প্রস্তাব ভালোভাবে যাচাই–বাছাই করবেx বেতন কাঠামোর পরিবর্তন, উন্নয়ন ও পরিমার্জন বিষয়ে সুপারিশ তৈরি করবেx চূড়ান্ত প্রতিবেদন সরকারকে জমা দেবে, যার ওপর ভিত্তি করেই নতুন পে–স্কেল বাস্তবায়নের পথ খুলবে

পটভূমি: কীভাবে শুরু হয়েছিল নতুন বেতন কাঠামোর প্রক্রিয়া?

২০২৫ সালের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

গত ২১ জানুয়ারি, রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে কমিশন প্রধান জাকির আহমেদ খান ওই প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন।

এখন সেই প্রতিবেদনের বিশ্লেষণ ও সুপারিশ চূড়ান্ত করতে নতুন কমিটির গঠন—যা বেতন কাঠামো সংস্কারের প্রক্রিয়ায় বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত