ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভোট নিয়ে সন্দেহ নেই, আছে ভয়

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১১:৪০:০৫

ভোট নিয়ে সন্দেহ নেই, আছে ভয়

দুই-চার দিন আগেও কমলগঞ্জের মুদি দোকানি পারভেজ চোখে-মুখে সন্দেহ নিয়ে প্রশ্ন করত, “ইলেকশন হইতোনি ভাই?” প্রশ্ন করলে হেসে বলতেন, “কতজনে কতডা কয়!” গ্রামীণ অঞ্চলে ভোটের আগের দিনগুলোতে এমন কথোপকথন চলছিল।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানুষও ভোট সুষ্ঠু হবে কি না সে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরই বলেছেন, “একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে।” ২৯ জানুয়ারির রাজশাহীর জনসভায় তিনি পুনরায় সতর্ক করেছেন, “ভোট ক্ষতিগ্রস্ত হতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।”

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ভোটারদের শঙ্কা তুলে ধরেছেন, “ভোটাররা কেন্দ্র দখল এবং ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।”

জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের মন্তব্য করেছেন, “বর্তমান পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। নির্বাচন কমিশনের কার্যক্রম বিশেষ কোনো দলের দিকে হেলে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে।”

নির্বাচন কমিশনের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের ৬৩ দিন আগে, ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো শেষ পর্যায়ে রয়েছে। সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৭৯, ভোটকক্ষের সংখ্যা ২,৪৭,৪৮২। ৭ লাখ ৮৫ হাজার ২২৫ কর্মকর্তা নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

পার্বত্য জেলার দুর্গম কেন্দ্রে ফল সংগ্রহের জন্য ইসি আধুনিক ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করবে। প্রবাসীদের জন্য ১৫,৩৩,৬৮৪ জন ভোটার পোস্টাল ভোটে অংশগ্রহণ করছেন।

আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে। নির্বাচনী সপ্তাহের আগে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মিটিং সম্পন্ন হয়েছে।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচন তুলনামূলকভাবে ভালো হচ্ছে এবং ভোটের পরিবেশ ভালো রাখতে রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

ইলেকটোরাল ইনকোয়ারি ও বিচারিক কমিটি ও মোবাইল কোর্টের মাধ্যমে ভোট প্রক্রিয়ায় সতর্কতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত