ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
শিশুর কাশি কি থামছেই না, এই লক্ষণগুলো দেখলে ভুলেও এড়িয়ে যাবেন না
শীতকাল হোক বা গরম—শুকনো কাশি অনেক সময়েই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কাশি শুরু হলে তা অনেক সময় থামতেই চায় না। বেশির ভাগ মা-বাবাই এমন পরিস্থিতিতে কাশির সিরাপ খাইয়ে থাকেন। কিন্তু তাতেও যদি কাশি না সারে, তবে বিষয়টিকে হালকা ভাবে নেওয়া ঠিক নয়। কারণ এই নাছোড় কাশির নেপথ্যে থাকতে পারে জটিল জিনগত রোগ সিস্টিক ফাইব্রোসিস।
অনেক ক্ষেত্রেই এই রোগের উপসর্গ সাধারণ সর্দি-কাশি বা অ্যালার্জির মতো মনে হয়। ফলে দেরিতে ধরা পড়ে রোগ। অথচ সময় থাকতেই শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সিস্টিক ফাইব্রোসিস কী এবং কেন হয়?
সাধারণত শরীরের শ্লেষ্মা বা মিউকাস পাতলা ও পিচ্ছিল হয়, যাতে শ্বাসপ্রশ্বাস ও হজম স্বাভাবিক ভাবে চলতে পারে। কিন্তু সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ জিনের কারণে এই মিউকাস অত্যন্ত ঘন ও আঠালো হয়ে যায়।
এই ঘন শ্লেষ্মা ফুসফুস ও অগ্ন্যাশয়ের নালিগুলিকে আটকে দেয়। ফলে শ্বাস নিতে কষ্ট হয় এবং হজমের সমস্যাও শুরু হয়। ধীরে ধীরে ফুসফুসে কফ জমে সংক্রমণের ঝুঁকি বাড়ে, কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। এর প্রভাব পড়ে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের উপরও।
কোন লক্ষণে বুঝবেন, সতর্ক হওয়া জরুরি?
মা-বাবাদের বিশেষ ভাবে নজর দেওয়া উচিত কিছু লক্ষণের দিকে—
দীর্ঘদিন ধরে অনবরত কাশি, যা ওষুধেও সারছে না
বার বার নিউমোনিয়া বা শ্বাসযন্ত্রের সংক্রমণ
টনসিল ফুলে যাওয়া, গলা ব্যথা ও গলার স্বরে পরিবর্তন
রাতে শোওয়ার সময় শ্বাসকষ্ট
হাঁটা, দৌড়নো বা সিঁড়ি ভাঙার সময় অল্পেই হাঁপিয়ে পড়া
হজমের সমস্যা, বুকে বা তলপেটে ব্যথা
এই লক্ষণগুলি একসঙ্গে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সাবধানে থাকার উপায়
শিশুর সামনে ধূমপান একেবারেই করা যাবে না
রান্নার ধোঁয়া ও ধুলোবালি থেকে শিশুকে দূরে রাখুন
নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করালে উপকার মিলতে পারে
নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা সময়মতো নিন
সিস্টিক ফাইব্রোসিস ধরা পড়লে চিকিৎসকের নির্দেশ মেনে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্যবিধি পালন করা অত্যন্ত জরুরি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)