ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সোনার দামে বড় পরিবর্তন: ভরিতে যতো দামে বিক্রি হচ্ছে সোনা

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১১:০১:৪৯

সোনার দামে বড় পরিবর্তন: ভরিতে যতো দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের স্বর্ণবাজারে আবারও বড় মূল্যহ্রাস দেখা গেছে। মাত্র এক দিনের ব্যবধানে দুই দফা কমানো হয়েছে সোনার দাম, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় সংশোধন। প্রথম দফায় সকালে ভরিতে ৬,৫৯০ টাকা কমানো হয় এবং বিকেলে আরও ৫,৪২৪ টাকা হ্রাস করা হয়। ফলে মোট কমলো ১২,০১৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম কার্যকরের ঘোষণা দেয়। নতুন দাম কার্যকর হয়েছে বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)ও একই রেট বজায় রয়েছে।

কেন কমলো দাম?

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দর কমে যাওয়ায় স্বর্ণের খুচরা দামে এই সমন্বয় আনা হয়েছে।

সোনার হালনাগাদ দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২,৪৫,৭৬০ টাকা ২১ ক্যারেট: ২,৩৪,৫৬৩ টাকা ১৮ ক্যারেট: ২,০১,০৮৭ টাকা সনাতন পদ্ধতি: ১,৬৪,৫২১ টাকা

নোট: বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ৬% মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও পরিমাণভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

রুপার দাম অপরিবর্তিত

রুপার বর্তমান মূল্য— ২২ ক্যারেট: ৬,৩৫৭ টাকা ২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা ১৮ ক্যারেট: ৫,২০২ টাকা সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত